ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৫২ জনের মৃ ত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৫২ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৩:৫২:০৮ পূর্বাহ্ন

ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৫২ জনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৪ লাখ মানুষ। এছাড়া, এখন পর্যন্ত পানিবন্দি অবস্থায় রয়েছে ১০ লাখ ৭২ হাজার ৫৭৮টি পরিবার। মঙ্গলবার (২৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

বন্যা সম্পর্কিত মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

নিহতদের মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৪,  চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিন জন ও মৌলভীবাজারে একজন রয়েছেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়, ৬৮টি উপজেলা বন্যায় প্লাবিত হয়। বন্যার্তদের জন্য ৩ হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেখানে ৫ লাখ ২ হাজার ৫০১ জন আশ্রয় নেন। 

এছাড়া, বন্যা আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বন্যা পরবর্তী পানি বাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর