গাজী টায়ার্সের ঝুঁ কি পূ র্ণ ভবনে উদ্ধার অভিযান সম্ভব নয়: বুয়েটের প্রতিনিধি দল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

গাজী টায়ার্সের ঝুঁ কি পূ র্ণ ভবনে উদ্ধার অভিযান সম্ভব নয়: বুয়েটের প্রতিনিধি দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৬:২৪:৩১ পূর্বাহ্ন

গাজী টায়ার্সের ঝুঁ কি পূ র্ণ ভবনে উদ্ধার অভিযান সম্ভব নয়: বুয়েটের প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছে বুয়েট ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল। আগুনে পুড়ে যাওয়া ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটির উপরের অংশে উদ্ধার কাজ চালানো সম্ভব না বলে জানিয়েছেন তারা।  বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানা পরিদর্শন শেষে বুয়েটের প্রফেসর রাকিব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।

ভবন পরিদর্শন করে তারা জানান, ভবনের ওপরের তিনটি ফ্লোরের ছাদের অংশ ভেঙে পড়েছে। তাই উদ্ধার অভিযান করা ঝুঁকিপূর্ণ। দীর্ঘসময় আগুন জ্বলায় চার, পাঁচ ও ছয়তলার ছাদ ভেঙে গেছে। ভবনে বিম বাঁকা হয়ে গেছে। আগুনে পুড়ে ভনের ছাদের রড বেরিয়ে গেছে। এ অবস্থায় অভিযান করতে গেলে ভবনটি ভেঙে পড়তে পারে। এসময় কোনো মরদেহ চোখে পড়েনি বলে জানায় তারা।

এ সময় তিনিসহ নারায়ণগঞ্জ জেলার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব ফায়ার সার্ভিসের লেদার মেশিন দিয়ে ছাদের উপরে ও বিভিন্ন তালার অংশ ঘুরে দেখেন। তবে ভবনের উপরের অংশে উদ্ধার অভিযান না হলেও ভবনের ভিত্তি প্রস্তরে কিছু অংশে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাবে।

বুয়েটের প্রকৌশলী রাকিব আহসান বলেন, গতকাল রাতে জেলা প্রশাসক বুয়েটকে বিষয়টি জানিয়েছেন। আমি সকালে এসে কারখানাটির অংশ পরিদর্শন করেছি এবং ফায়ার সার্ভিসের লেদার দিয়ে উপরে উঠে ভবনের বিভিন্ন অংশ চেক করে দেখেছি। প্রচুর দাহ্য পদার্থ ছিল ভবনে। দীর্ঘ সময় আগুন থাকায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ভেতরে প্রচুর তাপ রয়েছে। আমরা ড্রোন ও মই দিয়ে চেক করে ভেতরে আগুনের উপস্থিতি দেখতে পেয়েছি। কিন্তু কোনো ডেডবডির সন্ধান পাইনি। তবে এই ভবনের বেজমেন্টে অভিযান চালানো সম্ভব। সেটা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এই ভবন দাঁড়িয়ে থাকাটাও ঝুঁকিপূর্ণ। এর ভেঙে ফেলার প্রক্রিয়াও খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।

ফায়ার সার্ভিসের বৃহত্তর ঢাকার সহকারী পরিচালক গণমাধ্যমকে জানান, তদন্ত কমিটি ও বুয়েটের বিশেষজ্ঞের নির্দেশে ভবনটির বেইজমেন্টে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয়। সেখানে কোনো লাশ বা মরদেহের দেহাবশেষ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম এখানে থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর