স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে পান্নাকে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে পান্নাকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ০৫:২৩:২২ পূর্বাহ্ন

স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে পান্নাকে

ছবি: সংগৃহীত


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। শনিবার (৩১ আগস্ট) এশার নামাজের পর বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে। ইসহাক আলী খান পান্নার বড় ভাইয়ের ছেলে মো. কামরুজ্জামান খান নাদিমএই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ এশার নামাজ শেষে জানাজা পড়ে বনানী কবরস্থানে চাচার স্ত্রী সাবেক উপ-সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধনের কবরের পাশে চাচাকে দাফন করা হবে।

ইসহাক আলী খান পান্নার বড় ভাই জাফর আলী খান বলেন, ভারতের মেঘালয় পুলিশ শনিবার পৌনে ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ইসহাক আলী খান পান্নার মরদেহ হস্তান্তর করে। এর আগে গত মঙ্গলবার ২৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশে আনতে ভারত সরকারের কাছে আবেদন করি। মরদেহ হস্তান্তরের সময় উপজেলা প্রশাসন, বিজিবি ও আমরা উপস্থিত ছিলাম। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন। 

১৯৯৪ সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী পান্না। ২০১২ সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং পরে বিভিন্ন উপ-কমিটি ও পিরোজপুর জেলা আওয়ামী সদস্য হয়েছিলেন তিনি।

ইসহাক আলী খান পান্না পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান পান্না। পরে ১৪ দলীয় জোটগত নির্বাচনের কারণে সরে যেতে হয় তাকে। পেশাগত জীবনে বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর