বৃষ্টি নেই, তবুও রামগতিতে বন্যার উন্নতি নেই
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বৃষ্টি নেই, তবুও রামগতিতে বন্যার উন্নতি নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৪ ০৬:১০:২৪ পূর্বাহ্ন

বৃষ্টি নেই, তবুও রামগতিতে বন্যার উন্নতি নেই

ছবি: সংগৃহীত


গত ৪-৫ দিন ধরে বৃষ্টি না থাকলেও লক্ষ্মীপুরের রামগতিতে বন্যা পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। এর কারণ হিসেবে ভূলুয়া নদী ভরাট ও বেদখলকে দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চর বাদাম, চর আলগী এবং চর পোড়াগাছা ইউনিয়নের গ্রামগুলোর পানি নামার একটি মাত্র পথ হলো ভূলুয়া নদী। এই ভূলুয়া নদী মরে এখন খালে পরিণত হয়েছে। এই  নদী দিয়ে পানি নিষ্কাশনের পথগুলো ভরাট ও বেদখল হয়ে গেছে। ফলে বাড়ি-ঘর থেকে ভূলুয়া নদী দিয়ে পানি নামছে ধীরগতিতে।

সোমবার সরেজমিনে দেখা যায়,  উপজেলা চর বাদাম, চর আলগী ও পোড়াগাছা ইউনিয়নের বন্যাকবলিত এলাকাগুলোর অধিকাংশ সড়কগুলোর কোথায়ও হাঁটুসমান বা কোথায়ও হাঁটুর পানির নিচে, কোথায়ও বুক সমান পানি। বেশির ভাগ বসতঘরে এখনো পানি। তবে কিছু কিছু বসতঘর থেকে পানি নামলেও সেগুলো এখনো বসবাস উপযোগী হয়নি। এ কারণে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনও এখনই বাড়ি ফিরতে চাইছেন না।

চর পোড়াগাছা ইউনিয়নের মধ্য কলাকোপা ডাক্তারপাড়া নোমানাবাদ সরকারি প্রথমিক বিদ্যালয় আশ্রয় নেওয়া গৃহিণী শিরিন আক্তার বলেন, ‘বাড়ির উঠানে এখনো কোমর পরিমান পানি। ঘরের মেঝেতে হাঁটু পানি। ঘরের কাঁচা ভিটা পুরোটা নষ্ট হয়ে গেছে। থাকার উপায় নেই। তাই আরও আশ্রয়কেন্দ্রে থাকতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য ভূলুয়া  নদীসহ খালগুলোতে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন প্রতিবন্ধকতা ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা  সুইজ গেইট খুলে দেওয়া হয়েছে। সব এলাকার পানি নামছে ধীরগতিতে। এতে লোকজনের কষ্ট যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বন্যায় ক্ষতির পরিমাণও।’

বন্যার পানিতে আটকে পড়া মানুষদের সরকারি-বেসরকারি ভাবে ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২১টি আশ্রয় কেন্দ্রে এখনো ৫-৬ হাজার মানুষ আছে। সরকারি-বেসরকারি সহযোগিতায় তাদের প্রতিদিন দুবেলা রান্না করা খাবার দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ১১০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকার গো-খাধ্য ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর