দাফনের ১ মাস পর ছাত্র আন্দোলনে নিহত বৃদ্ধের লা*শ উত্তোলন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

দাফনের ১ মাস পর ছাত্র আন্দোলনে নিহত বৃদ্ধের লা*শ উত্তোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন

দাফনের ১ মাস পর ছাত্র আন্দোলনে নিহত বৃদ্ধের লা*শ উত্তোলন

ছবি: সংগৃহীত


চাঁদপুরের হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজাদ সরকারের লাশ দাফনের ১ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় উত্তর-পশ্চিম পাড়া গ্রামের মিজি বাড়ির পারিবারিক কবর স্থান থেকে তার লাশ উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আজাদ সরকার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামের সরকারবাড়ির বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আজাদের ছেলে আহমেদ কবির হিমেল টোরাগড়ার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠুকে প্রধান আসামি করে হাজীগঞ্জ থানায় ১৫ জনের নামে মামলা করেন। এতে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে লাশটি উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর ফের দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজাদ সরকার আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। ওই দিন আরও শতাধিক ছাত্র-জনতা আহত হন। তাদের অনেকে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর