বন্যায় ১৪ লক্ষাধিক কৃষক ক্ষ তি গ্র স্ত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বন্যায় ১৪ লক্ষাধিক কৃষক ক্ষ তি গ্র স্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ১১:৫০:১০ পূর্বাহ্ন

বন্যায় ১৪ লক্ষাধিক কৃষক ক্ষ তি গ্র স্ত

ছবি: সংগৃহীত


উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারী বর্ষণে সম্প্রতি দেশের ২৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন কৃষক। মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ২৩টি জেলা (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, নাটোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, যশোর)।

কৃষি মন্ত্রণালয় কর্তৃক বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে জিও করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পুনর্বাসনের আওতায় ৯টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে বিনামূল্যে রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা এবং খরচ বাবদ মোট ১৩ কোটি ৬৬ লাখ টাকা দেওয়া হবে। কৃষকরা জনপ্রতি পাবেন ১ হাজার ৭০৭ টাকা।

এছাড়া, বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য ২২টি জেলায় ১ লাখ ৫০ হাজার কৃষককে ৫ শতাংশ জমিতে চাষের জন্য জনপ্রতি ১ হাজার ৫২৩ টাকা দেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর