নারী ভিক্ষুককে কুপিয়ে হ ত্যা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নারী ভিক্ষুককে কুপিয়ে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৬:০৩:৩৫ পূর্বাহ্ন

নারী ভিক্ষুককে কুপিয়ে হ ত্যা

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমেনা বেগম (৫০) নামের এক ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শরীপুর উত্তরপাড়া তেলিবাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে (৪৮)  আটক করেছে পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর গ্রামে মানিক মিয়ার বাড়িতে আমেনা বেগম ঢুকে এক নারীর কাছ থেকে ভিক্ষা নেওয়ার সময় কোনো কারণ ছাড়াই মানিক মিয়া আমেনা বেগমকে মাথায় আঘাত করেন। পরে একটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মানিক মিয়াকে আটক করে।

এর আগেও মানিক ধারালো অস্ত্র হাতে নিয়ে এলাকার মসজিদের ইমাম সাহেবকে দৌড়ানি দিয়েছেন বলে জানা গেছে। তার এসমস্ত কার্যকলাপের ভয়ে অনেক মুসল্লি মসজিদে যেতে ভয় পেতেন।

বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। তার ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর