ঢাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ঢাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ১১:৫৯:২৭ পূর্বাহ্ন

ঢাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অংশ নেওয়া এক সিন্ডিকেট সদস্য বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মাত্র এজেন্ডা নিয়ে আজকের সিন্ডিকেট সভা ডাকা হয়েছিল। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যাম্পাসের কেউ বাইরে রাজনীতিতে যুক্ত থাকলে, সেটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না? এ প্শ্নের জবাবে তিনি বলেন, ক্যাম্পাসের বাইরে কেউ রাজনীতি করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করার এখতিয়ার রাখে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর