আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে: তথ্য উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে: তথ্য উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৫:০১:২৮ পূর্বাহ্ন

আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত


রাষ্ট্র সংস্কার কার্যক্রম নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘সব রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলেই আমরা রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করবো। শিক্ষা ও গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ছয়টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কার কমিটির কার্যক্রম শুরু হবে। কমিশনগুলো অভিজ্ঞ ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবেন।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর ভাঙ্গা খা উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করার ঘটনার মামলা এবং জড়িতদের গ্রেপ্তার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে, সে যেই হোক না কেন। আইনশৃঙ্খলা ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকেও ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে এ কার্যক্রমগুলো দ্রুত হয়। সারাদেশে যে মামলাগুলো রয়েছে, এরমধ্যে অনেকগুলোই গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে আমাদের আহ্বান রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয়। সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশসহ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেন ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।’

তিনি আরো বলেন, ‘দেশে গণঅভ্যুত্থানের পর বড় দুর্যোগ (বন্যা) এসেছে। আমরা দেখেছি, এ দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছের। ছাত্ররাসহ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে। এ ধারা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার। খুব শিগগিরি তা বাস্তবায়ন করা হবে।’ 

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে স্থানীয় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বন্যার সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়। পরে নিতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন। 

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুররে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, মেজর জিয়া উদ্দিন আহমদ, পুলিশ সুপার মো. আকতার হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর