আ. লীগ সরকারের জুলুম থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমির
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আ. লীগ সরকারের জুলুম থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৪:২১:৪৬ পূর্বাহ্ন

আ. লীগ সরকারের জুলুম থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমির

ফাইল ছবি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। এই বিদায়ী জুলুমবাজ সরকারের হাত থেকে দেশের কেউ রক্ষা পায়নি। এই জুলুমবাজ সরকারের হাতে সাধারণ জনগণ কথা বলতে পারে নাই। তারা সবচেয়ে বেশি অন্যায় করেছে জামায়াতে ইসলামীর সাথে। তারা আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে ডা. শফিকুর রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘কারও ওপর প্রতিশোধ নেবেন না। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশে সংখ্যালঘু ইস্যু হচ্ছে সমাজকে শোষণ করার অন্যতম হাতিয়ার। তাই কোনোভাবেই সম্প্রীতি নষ্ট করা চলবে না। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। আর কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘সরকারের নানা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের অনেক সাথীকে তারা হত্যা করেছে। অবশেষে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এমন রাজনীতি তারা করেছে দেশে তাদের জায়গা হলো না। অথচ বিগত দিনে আমাদের উপর কত জুলুম নির্যাতন হলো। আমরা কিন্তু পালাইনি। এটা আমাদের দেশ। আমরা এখানেই থাকবো।’ 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের কোনো সাংবাদিক স্বাধীন ছিল না। এখন আপনারা স্বাধীন। আপনারা বিবেক দিয়ে কাজ করবেন। আমরা ঘোষণা দিয়েছি কোনো প্রতিশোধ নিবো না। এটা যুগ যুগ প্রতিহিংসা ছড়ায়। আমরা এ রাজনীতি করি না। আমরা আইনি প্রক্রিয়ায় সব মোকাবেলার কথা বলেছি।’ 

জেলা জামায়াতের আমীর মাও. শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাও. জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর