বাড়িতে মিললো ৪৫ কেউটে সাপ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা

বাড়িতে মিললো ৪৫ কেউটে সাপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৯:৪৪:২০ পূর্বাহ্ন

বাড়িতে মিললো ৪৫ কেউটে সাপ

ছবি: সংগৃহীত


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ঈশ্বরীপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে ৪৫টি কাল কেউটে সাপ উদ্ধার হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার হয়।

বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে তার ভাতিজি জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সামনে প্রাচীরটি অনেক পুরাতন। তিনি প্রাচীরটি ভেঙে নতুন করার সিদ্ধান্ত নেন। আজ সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্ছা দেখতে পান। পরে সেখানে সাপের অনেক গুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুরে একে একে দুটি বড় সাপসহ মোট ৪৫টি সাপ উদ্ধার করেন। সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম শোকর আলী বলেন, ‘আমাকে ইউপি সদস্য জানায়। সাপ দেখতে বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভিড় করেন। সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে দেওয়ার কাথা বলেছি।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর