ভারতে পালানোর সময় সীমান্তে বিজিবির হাতে আওয়ামী লীগ নেতা আটক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় সীমান্তে বিজিবির হাতে আওয়ামী লীগ নেতা আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় সীমান্তে বিজিবির হাতে আওয়ামী লীগ নেতা আটক

সংগৃহীত


ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমোড়া কাজীয়াতলীর সীমান্ত এলাকায় থেকে ৬০  বিজিপির সদস্যরা তাকে আটক করেন। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার  এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জহিরুল ইসলাম (৪৫) কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের চাচাতো ভাই।


বিজিবি অধিনায়ক এ এম জাবের বিন জব্বার জানান, রোববার রাত সাড়ে ১০টায় সীমান্ত পিলার ২০২৯/এম-এর কাছে সুতারমোড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জহিরুলকে আটক করা হয়। পর জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তমূলক তথ্য দেন। একপর্যায়ে নিজের পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দেন। পরে তার নিজ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি একজন দুষ্কৃতকারী ও আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী। তার চাচাতো ভাই কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমুলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন জহিরুল। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা রয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে কুমিল্লা কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলনে ধর্মপুর এলাকায় অবস্থান করা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেস ও বাসা থেকে বের হতে দিতেন না জহিরুল। বের হলে আন্দোলন দমনের কাজে নিয়ে যেতেন। এছাড়া তার বিরুদ্ধে ধর্মপুর রেলগেট এলাকায় জায়গা দখল ও এলাকায় অস্ত্রের মহড়ায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর