ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ১২:৪২:২০ অপরাহ্ন

ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২

সংগৃহীত


ঝিনাইদহের সাধুহাটি মোড়ে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। দুর্ঘটনায় আহত ভাওয়াল গ্রামের মতিয়ার রহমানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মিনি ট্রাকে চেপে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মেহেরপুর যাচ্ছিলেন চালকসহ চার ব্যক্তি। ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন তাঁরা। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং একজন আহত হন। তবে মিনি ট্রাকের চালক পালিয়ে গেছেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, ‘আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

আরাপপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, ‘লাশগুলো ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর