আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আ ট ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৭:৪৯:৫৯ পূর্বাহ্ন

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আ ট ক

ছবি: সংগৃহীত


যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই স্বর্ণের চালানসহ কদম আলীকে আটক করা হয়। কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাঁচা বাজারে গোপনে অবস্থান নেয়। এসময় ওই পাচারকারী বেনাপোল কাঁচা বাজার এলাকায় এলে বিজিবি তাকে সন্দেহজনকভাবে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

তিনি আরও জানান, গতকালও বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বারসহ মাহফুজ মোল্লা নামে একজনকে আটক করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর