নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৮:৩৩:৫৩ পূর্বাহ্ন

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু

ছবি:সংগৃহীত


রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙে চাপা পড়ে মোহাম্মদ রাসেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি দেওয়ালের নিচে চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

ভুক্তভোগী রাসেলকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা মো. হাসান জানান, রাসেল গেন্ডারিয়ার ভাটাইখানা কেরানিবাড়ি এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিলেন। নির্মাণাধীন একটি ভবনের দেওয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেওয়ালটি তার ওপরে ভেঙে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। ঢামেকের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।নিহত মোহাম্মদ রাসেল গেন্ডারিয়া এলাকায় বসবাস করতেন। তিনি মিটফোর্ড এলাকায় একটি ফার্মেসিতে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর