ট্রাকচাপায় নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ট্রাকচাপায় নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১০:০৫:৪২ পূর্বাহ্ন

ট্রাকচাপায় নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

ছবি:সংগৃহীত


খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন ফারজানা। পথে ট্রাকচাপায় তিনি পিষ্ট হন। মোটরসাইকেলে থাকা তার ভাই ও ছেলে অক্ষত রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। 

ওসি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর