‘এখনো ৫০০ বন্দি পলাতক রয়েছে’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

‘এখনো ৫০০ বন্দি পলাতক রয়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন

‘এখনো ৫০০ বন্দি পলাতক রয়েছে’

ছবি: সংগৃহীত


 কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেছেন, দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের অনেকেই ফিরে এসেছে। একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পাঁচশোর মতো বন্দি পলাতক রয়েছে। কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেসব উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কারাগারে অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে বন্দিদের সংখ্যা কম, তবে সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে ধারণক্ষমতা বাড়বে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোতাহের হোসেন বলেন, আমাদের কোনো ঠিকাদার যদি কাজ করতে অপারগ হয়, নিয়ম মেনে তাদের চুক্তি বাতিল করা হবে। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ করা হবে। বন্দিদের খাবারে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বাস্তবায়ন করা হবে।

এর আগে কারা মহাপরিদর্শক জামালপুর জেলা কারাগারে পৌঁছালে কারারক্ষীদের সু-সজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় ময়মনসিংহ কারাগারের উপ-মহাপরিদর্শক মোছা. জাহানারা বেগম, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর