আবু সাঈদ হত্যায় বেরোবির তদন্ত শুরু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

আবু সাঈদ হত্যায় বেরোবির তদন্ত শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১২:০০:৪১ অপরাহ্ন

আবু সাঈদ হত্যায় বেরোবির তদন্ত শুরু

ছবি: সংগৃহীত


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ হন। এই হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে বেরোবি প্রশাসন।

বুধবার (২ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এর আগে বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং এ কমিটির সদস্য হলেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ।

এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সচিব ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা তদন্ত শুরু করেছি। বিভিন্ন মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব প্রতিবেদন জমা দেওয়া যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর