হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৫:০১:২১ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ছবি: সংগৃহীত


ভারতে গান্ধীজয়ন্তী উৎসব উপলক্ষ্যে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে বন্দর অভ্যন্তরে আগে থেকেই মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, গতকাল বুধবার ভারতে গান্ধীজয়ন্তী দিবস পালিত হয়। এই উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি ছিল। তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

এক দিন বন্ধের পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধীজয়ন্তী দিবস উপলক্ষ্যে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক আছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর