৫ অক্টোবর থেকে রবিউস সানি মাস গণনা শুরু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

৫ অক্টোবর থেকে রবিউস সানি মাস গণনা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৮:১৪:২৮ পূর্বাহ্ন

৫ অক্টোবর থেকে রবিউস সানি মাস গণনা শুরু

ফাইল ছবি


বাংলাদেশের আকাশে আজ পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ৫ অক্টোবর (শনিবার) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই সঙ্গে ১৫ অক্টোবর (মঙ্গলবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার।

সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার পবিত্র রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ অক্টোবর (শনিবার) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে, আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. রুহূল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর