শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে মহাসড়ক অবরোধ, অধ্যক্ষের পদত্যাগ দাবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে মহাসড়ক অবরোধ, অধ্যক্ষের পদত্যাগ দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন

শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে মহাসড়ক অবরোধ, অধ্যক্ষের পদত্যাগ দাবি

ছবি : সংগৃহীত


নাটোরের বড়াইগ্রামে অধ্যক্ষ ও এক সহকারী অধ্যাপকের পদত্যাগের দাবিতে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে যান চলাচল বন্ধ করে দেন উপজেলার খালিসাডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার উপজেলার ধানাইদহ বাজারসংলগ্ন নাটোর-পাবনা মহাসড়কে তাঁরা অবরোধ কর্মসূচি পালন করেন।

কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টায় শ্রেণিকক্ষের বেঞ্চ মহাসড়কে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন শতাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। এ সময় মুষলধারে বৃষ্টি হলেও শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়েননি। বৃষ্টিতে ভিজে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে বেলা দুইটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ আ ন ম ফরিদুজ্জামান ও সহকারী অধ্যাপক কে এম জাকির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন নস্যাতের চেষ্টা চালিয়েছেন। তাঁরা উভয়ই ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর। কে এম জাকির হোসেন বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। অথচ গত ১৫ বছরে তাঁকে এক দিনও কলেজে দেখা যায়নি। তিনি একটি ক্লাস না নিয়েও নিয়মিত বেতন তুলেছেন।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর