সাপের কামড়ের পর দিনভর ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সাপের কামড়ের পর দিনভর ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৯:৪৫:৩৬ পূর্বাহ্ন

সাপের কামড়ের পর দিনভর ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত


ঝিনাইদহের সরিষাঘাটায় সাপের কামড়ে মহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে সাপে কামড়ালেও সন্ধ্যা ৭টার দিকে মহিদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মহিদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা গ্রামের মাঠপাড়ার মজনু শেখের ছেলে।

মহিদুল ইসলামের ভাবি রানি বলেন, মহিদুল সরিষাঘাটা বাজারে কাঁচামালের আড়তে কাজ করতো। সকাল ১০টার দিকে কাজ করার সময় সাপে কামড় দেয়। পরে বাড়িতে আসলে পরিবারের সদস্যরা স্থানীয় ওঝার (কবিরাজ) কাছে নিয়ে ঝাড়ফুঁক করেন। সন্ধ্যার আগে অবস্থার অবনতি হলে তখন আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ  বলেন, আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর