সাবেক রেলমন্ত্রী জিল্লুলকে ধরিয়ে দিলেই পুরস্কার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সাবেক রেলমন্ত্রী জিল্লুলকে ধরিয়ে দিলেই পুরস্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১০:১৮:৪৯ পূর্বাহ্ন

সাবেক রেলমন্ত্রী জিল্লুলকে ধরিয়ে দিলেই পুরস্কার

ছবি: সংগৃহীত


রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতারের জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা।

বুধবার (২ অক্টোবর) রাতে ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের জেনারেল সেক্রেটারি ও ফ্রাস আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। ফেসবুকে আশরাফুল ইসলাম লিখেছেন, ‘রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি-মন্ত্রী গ্রেফতারের নিউজ চাই না। র‌্যাব, ডিবি রাজবাড়ীর সাবেক চোর, দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারলে; র‌্যাব-ডিবিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আশরাফুল ইসলাম ফ্রান্সে বসবাস করলেও দীর্ঘদিন ধরে তিনি দেশের রাজনীতি ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতি ও দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের সমালোচনা করে আসছেন। পাশাপাশি তার নিজ জেলা রাজবাড়ীর রাজনীতি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়েও লেখালেখিতে সোচ্চার তিনি।

ফ্রান্স প্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম জানান, প্রবাসে থাকলেও তিনি সবসময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। যে কারণে তিনি দলীয় কর্মী হয়েও দলের দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে কথা বলেছেন। মূলত রাজবাড়ী তার নিজের জেলা। যে কারণে বিভিন্ন সময় রাজবাড়ীর রাজনীতি ও নেতাদের নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, ‘রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম দেশ ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ একজন নেতা। তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। দলমত নির্বিশেষে জিল্লুল হাকিমসহ তার সহযোগীদের বিচারের আওতায় আনতে সবাইকে সোচ্চার হয়ে প্রশাসনকে সহযোগিতা করা উচিত।’

এর আগে জেলার মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে পুলিশকে অনুরোধ করে তৎকালীন এসপি জিহাদুল কবিরের মাধ্যমে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন আশরাফুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ীর শহর ও দৌলতদিয়াঘাট এলাকায় সিসি ক্যামেরা পুনঃস্থাপনের জন্য দেন কয়েক লাখ টাকা। এছাড়া জেলার বাল্যবিয়ে রোধে এ বিষয়ে সংবাদদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

আত্মগোপনে থাকায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর