শেরপুরে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শেরপুরে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৬:৪০:২৮ পূর্বাহ্ন

শেরপুরে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত

ছবি:সংগৃহীত


শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকায় ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধের চারটি স্থান ভেঙে কমপক্ষে ৫০টি গ্রাম এবং নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লা খালি নদী প্লাবিত হয়ে আরও ৫০ গ্রাম বন্যাকবলিত হয়ছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর থেকে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে এবং নদীর পানি বিপদ সীমার উপড়ে উঠে লোকালয়ে পানি আসা শুরু হলে পানি বন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। 

স্থানীয়রা জানায়, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশি নদীতে পানি বাড়ছিলো।  গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে প্রবেশ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ঝিনাইগাতি সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়।

এছাড়া, উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট। ঘর-বাড়িতে পানি প্রবেশ করাই ভোগান্তি পড়েছে হাজারো মানুষ। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ ৪ হাজার ২শ হেক্টর আমনের জমি। অপরদিকে নালিতাবাড়ী উপজেলার ৮ ইউনিয়ন নয়াবীল, রামচন্দ্রকুড়া, বাঘবের নালিতাবাড়ী সদর ইউনিয়নসহ এই আট ইউনিয়নের ৫০ গ্রাম প্লাবিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানান, ঝিনাইগাতীতেই এ পর্যন্ত ৪ হাজার ২শ’ হেক্টর জমির আমন আবাদ পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ১ হাজার হেক্টর সবজি আবাদ পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। 

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, যারা নদীর তীরবর্তী এলাকায় আটকে পড়েছেন তাদের উদ্ধার করা হচ্ছে। শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পানি কমে গেলে ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে বলেও জানান তিনি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর