জেলের জালে ৪৬ কেজি ওজনের ‘পাখি মাছ’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

জেলের জালে ৪৬ কেজি ওজনের ‘পাখি মাছ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৮:১২:৪৯ পূর্বাহ্ন

জেলের জালে ৪৬ কেজি ওজনের ‘পাখি মাছ’

সেইল ফিশ ছবি:সংগৃহীত


বঙ্গোপসাগে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের পাখি মাছ। পটুয়াখালীর কুয়াকাটার মাছের বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের মাছটি তার জালে ধরা পড়ে। স্থানীয়ভাবে জেলেরা এটিকে পাখি মাছ বললেও এর বৈজ্ঞানিক নাম সেইল ফিশ।

বুধবার (৯ অক্টোবর) সকালে কুয়াকাটা আড়তে এই মাছটি তোলা হলে স্থানীয় মানুষরা এটি দেখতে ভিড় করেন। সাধারণত উপকূলে এ ধরনের মাছের চাহিদা কম। তবে নিলামের মাধ্যমে এ ধরনের বড় বড় সামুদ্রিক মাছ বিক্রি করা হয়। আজ হাসান নামের এক মৎস্য ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২০০ টাকায় কিনে নেন।

জেলে সোহেল রানা বলেন, ‘এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলো বেশ শক্তিশালী। আগে আরও বেশি ধরা পড়তো এই মাছ। সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।’

কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এই মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ, জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকেন। এই মাছগুলো গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। এ কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর