ডিম-মুরগি বেশি দামে বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জ রি মা না
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ডিম-মুরগি বেশি দামে বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৭:৩৮:৩৩ পূর্বাহ্ন

 ডিম-মুরগি বেশি দামে  বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জ রি মা না

ছবি:সংগৃহীত


বাজার মূল্যের তুলনায় বেশি দামে ডিম ও মুরগি বিক্রি করায় সাত ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁচাবাজারে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বেশি দামে ডিম ও মুরগি বিক্রয় করায় নিউমার্কেট কাঁচাবাজারের সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অতি মুনাফালোভী ব্যাবসায়ীদের বিরুদ্ধে ঢাকা জেলার গঠিত টাস্কফোর্সের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযান সূত্রে জানা গেছে, ডিম ব্যবসায়ী ইয়াসিন তার মূল্য তালিকায় ডিমের ডজন ১৫০ টাকা লিখলেও এক ক্রেতার কাছে ১৭০ টাকা বিক্রয় করেন। যা ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা হয় এবং মুচলেকা নেওয়া হয়। এছাড়া বিসমিল্লাহ স্টোরের আলী হোসেনকে দুই হাজার টাকা, ইয়াসিন এন্ড পোল্ট্রি হাউজের জাহিদুল ইসলামকে দুই হাজার টাকা, কাওসার এন্ড পোল্ট্রি হাউজের কাওসারকে দুই হাজার টাকা, নিউ পল্টন চিকেন হাউজের জালাল মিয়াকে দুই হাজার টাকা, আরমান চিকেন হাউজের আব্দুল জব্বারকে দুই হাজার টাকা এবং কিরন এন্টারপ্রাইজের কিরন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজার কমিটিকে নির্দিষ্ট বাজারমূল্যে পণ্য বিক্রয়ের জন্যে সাইনবোর্ড লাগানোর জন্য ও সকলকে এ বিষয়ে সতর্ক করার জন্যে নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া সকল ডিম ও ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের ক্র‍য় ও বিক্রয়ের রশিদ রাখা ও সরবরাহ করার জন্য বলা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর