নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৪:৩১:১৬ পূর্বাহ্ন

নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা নাটকীয়তার জন্ম দিয়ে অবশেষে বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। তবে পাত্রী কে বা তার বাসা কোথায় সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ের অনুষ্ঠানে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাসনাত আবদুল্লাহর অনুরোধে সবাই বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।

অন্যদিকে বিয়ের বিষয়টি হাসনাত আবদুল্লাহ নিজেই তার বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিদের ইনবক্সে মেসেজে জানিয়েছেন। সেখানে তিনি বলেন, গতকাল শুক্রবার পারিবারিকভাবে ছোট্ট পরিসরে আমার বিয়ে হয়েছে।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নাটকীয় এক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। নিজের বিয়ের কথা সবার কাছে আড়াল করতেই এই নাটকীয়তার জন্ম দেন হাসনাত ও অন্যান্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।

ওই পোস্টে হাসনাত লেখেন, শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজ ছেলের সুন্নতে খৎনা।

এমন পোস্টের রহস্য তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও পরে জানা যায়, বিয়ের পিঁড়িতে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে শনিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন সারজিস আলম।

ফেসবুকে হাসনাতকে ট্যাগ করে সারজিস লেখেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। এর মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছ। দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।

এদিকে একাধিক সহ-সমন্বয়ক জানান, হাসনাত ভাই গতকাল বিয়ে করেছেন এটা নিশ্চিত। তবে আমরা কেউই ভাবীর পরিচয় জানি না।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর