বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে আগুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১২:১১:৪২ অপরাহ্ন

বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে আগুন

ছবি:সংগৃহীত


ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের মে‌ডি‌সিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তা নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে।

ফায়ার সা‌র্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জা‌নায়, মেডিসিন ভবনের নিচতলার স্টোর রুমে থাকা বেডের ফোমে আগুন লাগে। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন ‌নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সা‌র্কি‌ট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সা‌র্ভিস।

জানা গেছে, পুরো ভবনে ছড়িয়ে পড়েছে আগুনের ধোঁয়া। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর