মায়ের মৃ*ত্যুর খবরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বোনের
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

মায়ের মৃ*ত্যুর খবরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বোনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৭:২০:১২ পূর্বাহ্ন

মায়ের মৃ*ত্যুর খবরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বোনের

ছবি: সংগৃহীত


মায়ের মৃত্যুর খবরে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পোশাকশ্রমিক নুপুর আক্তার (২৩)। তার সঙ্গে ছিলেন চাচাতো বোন রুনা আক্তার (২২)। কিন্তু পথিমধ্যে ট্রাকচাপায় প্রাণ হারান তারা দুজনই।

রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এর আগে সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুপুর আক্তার ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং রুনা আক্তার একই এলাকার আব্দুর রশিদের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন এবং তারা আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে নুপুরের মা মারা যাওয়ার পর তারা আশুলিয়া থেকে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। ভোরে তারা মোটরসাইকেলে করে রওনা দেন। সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ধনমুন্ডি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুপুর ও রুনা নিহত হন। নুপুরের স্বামী রাকিবুল ইসলাম আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে কিছুটা স্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শে বাড়িতে চলে আসেন। 

গিদারী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু মিয়া বলেন, দুপুরে নজরুল ইসলামের স্ত্রীর জানাজা শেষে দাফন হয়েছে। এরপর বিকেলে নজরুল ইসলামের মেয়ে নুপুর আক্তার ও তার ভাতিজি রুনা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর