নিখোঁজের একদিন পর ডো বা থেকে মরদেহ উ দ্ধা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

নিখোঁজের একদিন পর ডো বা থেকে মরদেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১০:০৯:২৭ পূর্বাহ্ন

নিখোঁজের একদিন পর ডো বা থেকে মরদেহ উ দ্ধা র

ছবি:সংগৃহীত


লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নূর আরবি উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকার নুর আলমের মেয়ে।

আজ রবিবার সকালে প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় ওই শিশু। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা ডোবায় চেষ্টা করে না পেয়ে ফিরে যায়। আজ সকালে ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজের পর আজ সকালে তার মরদেহ উদ্ধার হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর