তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৫:১১:২২ পূর্বাহ্ন

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত


বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এতে করে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৪ অক্টোবর) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

আরও বলা হয়েছে, সোমবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবারও সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়েও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলেছে, এই সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত) সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায়, ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর