৫৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন হান্নান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

৫৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন হান্নান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১১:১৯:৫৫ পূর্বাহ্ন

৫৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন হান্নান

ছবি: সংগৃহীত


৫৭ বছর বয়সে এইচএসসি পাস করে সবাইকে অবাক করে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ আব্দুল হান্নান। এর আগে তিনি ৫৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসির ফলাফলে আব্দুল হান্নান জিপিএ-৩.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি উপজেলার ধাইনগর এম.টি.এম.কে আনক টি.বি.এম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার পাসের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

আব্দুল হান্নান বলেন, শিক্ষার কোনো বয়স হয় না। তাই শিক্ষাগ্রহণে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব। আমার ফলাফলে এলাকার সবাই খুশি। তারা অভিনন্দন জানিয়েছেন।

ধাইনগর এম.টি.এম.কে আনক টি.বি.এম কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ বলেন, আব্দুল হান্নান ৫৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন। এই আনন্দ বলে প্রকাশ করা যাবে না। আমরা অত্যন্ত আনন্দিত। আমি তাকে সব সময় উৎসাহ দিতাম। আমি তার আগামীর দিনগুলোর সাফল্য কামনা করি।

প্রসঙ্গত, ২০২২ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন আব্দুল হান্নান। পেয়েছিলেন কয়েকটি সংগঠনের বিশেষ সম্মাননা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর