চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে যা জানালেন রিজওয়ানা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে যা জানালেন রিজওয়ানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৮:৪০:৫১ পূর্বাহ্ন

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে যা জানালেন রিজওয়ানা

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। আজ তাদের রিপোর্ট নিয়ে আমরা পর্যালোচনা করেছি। আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত পরে জানাব।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে— এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো এবং আনার বিষয়ে অনেক অনিয়ম-দুর্নীতি হয়। ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটদের একটা ক্ষমতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা রহিত করা হয়। আজ বৈঠকে সেই ক্ষমতা ফেরত আনা হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য বিকৃতি করা হচ্ছে। মিথ্যা তথ্য উপস্থাপন করে তা বুস্ট করা হচ্ছে। এ সরকার মত প্রকাশে বিশ্বাসী। যারা মিথ্যা তথ্যগুলো সামাজিক মাধ্যমে আনছেন এবং প্রচার করছেন তা না করলে ভালো হয়।

উদাহরণ টেনে তিনি বলেন, ফেসবুকে একটি পত্রিকার রেফারেন্স টেনে বলা হয়েছে— আমি যেন পর্দা করি একজন খেলোয়াড় আমাকে সেই উপদেশ দিয়েছেন এমন একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হয়েছে। অথচ সত্য হচ্ছে, এই খেলোয়াড় এ ধরনের কোনো কথায় বলেনি। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা যখন আমাদেরকে এগিয়ে নেয়, তেমনি মিথ্যা প্ররোচণা আমাদেরকে ঠিক তেমনি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর