বালু মহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা গুলিবিদ্ধ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বালু মহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা গুলিবিদ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ১১:২৬:২৮ পূর্বাহ্ন

বালু মহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা গুলিবিদ্ধ

ছবি:সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে বালু মহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন যুবদল নেতা সোহান পারভেজ বিপু (৪৩)। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত যুবদল নেতা বিপু সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বিপু তার সহযোগী ৬/৭ জন নেতাকর্মী নিয়ে আরামবাড়িয়া বাজারে তার ব্যক্তিগত অফিসে বসেছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি বিপুর বাম হাতে কব্জির ওপরে এবং আরেকটি গুলি বাম পায়ের হাঁটুর নিচে লাগে।

আহত অবস্থায় বিপুকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, আধিপত্য বিস্তার ও বালু মহালে নিজেদের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধের জের ধরে বিপুর ওপর এই হামলার ঘটনা ঘটতে পারে। প্রকাশ্যে গুলির ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে কেউ এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর