সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৭:২১:৩৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

ছবি:সংগৃহীত


সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আটককৃত হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল ওরফে প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।

সোমবার বিকেলে সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তার তিন সহযোগীসহ দোলনকে চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করেছেন সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর