আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৭:২৪:৫৭ পূর্বাহ্ন

আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

(প্রতীকি ছবি)


খুলনার কয়রায় পুলিশের ওপর হামলা করে অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) কয়রা থানার উপরিদর্শক সুজিত ঘোষ বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় শিরিনা খাতুন (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল অপহরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হারুন গাজীকে ধরতে তার বাড়িতে যায়। তার বসতঘর থেকে তাকে আটক করে নিয়ে আসার সময় ১০-১৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে আসামি হারুনকে ছিনিয়ে নেয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর