ফেনসিডিলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ফেনসিডিলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১২:০৩:৫৫ অপরাহ্ন

ফেনসিডিলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


সম্প্রতি নিষিদ্ধ ঘোষিতসংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সভাপতি তানজির আহাম্মেদ খান রিয়াজকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রূপসী স্লুইচগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় একাধিক হত্যা মামলা রয়েছে।

এর আগে, খবর ছড়ায় তানজির আহাম্মেদ খান রিয়াজ শ্বশুর বাড়িতে আত্মগোপনের আছে। পরে ওই বাড়িটি ঘিরে রাখে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গিয়ে রিয়াজকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন।

আহতরা হলেন- তারাব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ভূঁইয়া, তারাব পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম, কাউসার আহাম্মেদ, আব্দুল্লাহ ও ছাত্রদলের তারাব পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি জুয়েল মিয়া।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্ট রাত থেকে পলাতক হন তানজির আহাম্মেদ খান রিয়াজ। এরমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানতে পারেন রিয়াজ তার শ্বশুর বাড়ি রূপসীর সুইচ গেট এলাকায় অবস্থান করছে। এ সময় তারা ওই বাড়ির সামনে জড়ো হয়ে চারপাশ থেকে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। রাত ৯টার দিকে পুলিশ গিয়ে সেখান থেকে রিয়াজকে গ্রেপ্তার করে। 

ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় রিয়াজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানায় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। গ্রেপ্তারের সময় রিয়াজের কাছ থেকে কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর