নি খোঁ জে র পর জঙ্গলে মিলল আ. লীগ নেতার ম র দে হ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নি খোঁ জে র পর জঙ্গলে মিলল আ. লীগ নেতার ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৮:১১:২১ পূর্বাহ্ন

নি খোঁ জে র পর জঙ্গলে মিলল আ. লীগ নেতার ম র দে হ

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জামালের দোকান সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবু তাহের ভূঁইয়া উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২২ অক্টোবর সন্ধ্যায় বাজারের কথা বলে বাড়ির বাইরে যান আবু তাহের। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ২৩ অক্টোবর মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সবশেষ শুক্রবার দুপুরে স্থানীয়রা আবু তাহেরের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর