চকরিয়ায় হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জাফরের ভাতিজা গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চকরিয়ায় হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জাফরের ভাতিজা গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৮:১১:৩২ পূর্বাহ্ন

চকরিয়ায় হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জাফরের ভাতিজা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত


কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ভাতিজা তৌহিদুল ইসলাম ওরফে কাজলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চকরিয়া থানা সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া সেতু এলাকায় গুলি করে ছাত্রদল কর্মী মিজানুর রহমানকে হত্যা করা হয়। ১১ বছর পর ১৮ অক্টোবর নিহত মিজানুর রহমানের বাবা শাহ আলম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১২৮ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেন। গ্রেপ্তার তৌহিদুল ইসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমের ভাতিজা তৌহিদুল ইসলামকে মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভীর আহমেদ বলেন, ‘তৌহিদুল ইসলাম নির্ঝঞ্ঝাট মানুষ। ঠিকাদারি করে জীবন চালান। শুধু আমাদের আত্মীয় হওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জেলহাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর