ছাত্রলীগের অ স্ত্র ধা রী দে র ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ছাত্রলীগের অ স্ত্র ধা রী দে র ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ১০:৫১:৩৩ পূর্বাহ্ন

ছাত্রলীগের অ স্ত্র ধা রী দে র ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার

ছবি : সংগৃহীত


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে পোস্টটি। সেই সঙ্গে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আবু মোহাম্মদ রায়হান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ পোস্ট করেন। পোস্টটি নিজে দিয়েছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান।

তিনি পোস্টে লেখেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের পুলিশে সোপর্দ করলে এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি একই পোস্টের কমেন্টে তিনি লিখেন, এ ঘোষণা শুধু কুমিল্লা অঞ্চলের জন্য। আটক ব্যক্তি অবশ্যই অস্ত্রধারী, অস্ত্র বহনকারী, অস্ত্র সরবরাহকারী এবং সংরক্ষণকারী হতে হবে। নামমাত্র পদধারী কোনো ব্যক্তিকে আটকের জন্য এই পুরস্কার প্রযোজ্য হবে না।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা করে। ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলি ছুড়ে। ওই সময় প্রচুর অবৈধ অস্ত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের কাছে ছিল। এই সব অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করলে এক লাখ টাকা পুরস্কৃত করা হবে।

উল্লেখ- গত বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুসারে, ছাত্রলীগের সদস্য হলে ৬ মাসের জেল (ধারা ৮)। ছাত্রলীগের ব্যাপারে সহমর্মিতা বা সমর্থন চাইলে ৭ বছরের জেল (ধারা ৯)। ছাত্রলীগের কাউকে আশ্রয় দিলেও তা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে গণ্য হবে (ধারা ১৭), সাজা ৩-৫ বছর (ধারা ১৪) সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর