দেশে এক লাখ ১০ হাজার মানুষের জন্য বিচারক একজন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দেশে এক লাখ ১০ হাজার মানুষের জন্য বিচারক একজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৭:৩০:০৮ পূর্বাহ্ন

দেশে এক লাখ ১০ হাজার মানুষের জন্য বিচারক একজন

ছবি: সংগৃহীত


মুন্সীগঞ্জ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মামলাজট রয়েছে বাংলাদেশে। ৪৩ লাখ মামলা পেন্ডিং রয়েছে। পৃথিবীর কোথাও এ অবস্থা নেই।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সভাকক্ষে ন্যায়বিচার নিশ্চিন্তের লক্ষ্যে বার ও বেঞ্চের সমন্বিত সমস্যা এবং সমাধান বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে এক লাখ ১০ হাজার মানুষের জন্য মাত্র একজন বিচারক রয়েছে। আমাদের মামলাগুলোর জন্য নির্ভর করতে হয় পুলিশের ১৬১ ধারা জবানবন্দির ওপর যা অধিকাংশই নেওয়া হয় থানায় বসে।

এই বিচারক বলেন, একসময় আমরা সকালে ঘুম থেকে উঠে রেডিও-টেলিভিশনে অনেক মিথ্যা কথা শুনতাম। এমনই অনেক মিথ্যা মামলা আদালতে হচ্ছে। দাদা মামলা করে গেছে এখন নাতি এসে সেই মামলায় হাজিরা দিচ্ছে। আমাদের দেশে বার ও বেঞ্চের কোনো সমস্যা হলে তার শান্তিপূর্ণ সমাধানের জন্য কোনো সংস্থা নেই, যার কারণে জটিলতার সৃষ্টি হচ্ছে।

কর্মশালায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বার ও বেঞ্চের মধ্যে মিল রেখে প্রামাণ্যচিত্র ধারণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এ সময় তিনি আদালতে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার সুবিধার্থে সম্প্রতি প্রতিষ্ঠা করা বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন।

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, অ্যাডভোকেট শাহীন মিজি, অ্যাডভোকেট শফি উদ্দিন, ব্যারিস্টার হাসান সাঈদ রছি, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরো, অ্যাডভোকেট এস আর রহমান মিলন, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ঢালী, অ্যাডভোকেট লাকি আক্তার প্রমুখ। বক্তারা বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ও দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে আলোচনা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর