চোখের সামনেই মেয়েকে হা রি য়ে ফেললেন মা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

চোখের সামনেই মেয়েকে হা রি য়ে ফেললেন মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১১:০৭:৩৯ পূর্বাহ্ন

চোখের সামনেই মেয়েকে হা রি য়ে ফেললেন মা

ছবি : সংগৃহীত


রাজশাহীতে বাসচাপায় মারিয়া আক্তার যুঁথি (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড়ে মায়ের চোখের সামনেই ঘটে এ দুর্ঘটনা।

ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন লোকজন। তারা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। বাদ পড়েনি ভদ্রা মোড়ে থাকা আন্তঃজেলা বাস টিকিট কাউন্টারও। পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক-হেলপার পলাতক।

নিহত ওই শিশু নগরীর মেহেরচণ্ডী দায়রাপাক এলাকার হাসান মোল্লার মেয়ে।

ঘটনার পর ছোট্ট আরেক মেয়েকে নিয়ে মারিয়ার লাশের পাশে রাস্তায় বসেছিলেন তার মা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিক্ষুব্ধ লোকজন সড়ক আটকে রেখে যানবাহনে ভাঙচুর শুরু করলে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও রাজশাহী মহানগর পুলিশের কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় চড়ে সাহেববাজার যাচ্ছিলেন মারিয়ার মা। ভদ্রা মোড়ের অটোরিকশা স্ট্যান্ডের সামনে একটি অটোরিকশা তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে মারিয়া ছিটকে পড়লে পদ্মা নামের একটি বাস মারিয়াকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, পদ্মা বাসটি নওগাঁর। দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। পরিস্থিতি এখন শান্ত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর