ব ন্যা-ঘূ র্ণি ঝ ড়ে ব্যাপক ফসল নষ্ট, খাদ্য সংকটের শ ঙ্কা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব ন্যা-ঘূ র্ণি ঝ ড়ে ব্যাপক ফসল নষ্ট, খাদ্য সংকটের শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০২:০১:৩৪ পূর্বাহ্ন

ব ন্যা-ঘূ র্ণি ঝ ড়ে ব্যাপক ফসল নষ্ট, খাদ্য সংকটের শ ঙ্কা

প্রতীকী ছবি


দিগন্ত বিস্তৃত সবুজ ধানের মাঠ বরেন্দ্র জনপদের ঐতিহ্য। এ জনপদের অন্যতম জেলা নওগাঁ, সারা দেশের মোকামগুলোতে ধান-চালের সিংহভাগ চাহিদা মেটায়। বছরে ২৭ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় এ জেলায়। এ ধান থেকে ১৭ লাখ মেট্রিক টন চাল হয়। এরমধ্যে উদ্বৃত্ত ১১ লাখ মেট্রিক টন চালের যোগান নিশ্চিত করে জাতীয় খাদ্য নিরাপত্তায়।

এবার ঠিক উল্টো চিত্র। মাঠজুড়ে আমন ধান শোভা ছড়ালেও উদ্বৃত্তের অন্যতম কৃষি বিভাগ বলছে, জেলায় এবার ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। যেখান থেকে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু মৌসুমের মাঝামাঝিতে বিভিন্ন বালাই আর চলতি সপ্তাহে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে ১০ শতাংশ ধান নষ্ট হওয়ায় কমপক্ষে ১ লাখ মেট্রিক টন চাল কম পাওয়ার শঙ্কা রয়েছে।

ময়মনসিংহের আকস্মিক বন্যায় লক্ষাধিক হেক্টর জমির ধান নষ্ট হয়েছে, এমনকি কৃষকের ঘরের ধানের বীজও। অথচ দেশের মোট খাদ্য চাহিদার ১০ শতাংশই পূরণ হয় খাদ্য উদ্বৃত্তের এ অঞ্চল থেকে। ২০২৩-২৪ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে উদ্বৃত্ত পাওয়া যায় প্রায় ২৭ লাখ মেট্রিক টন ধান। এবার রোপা আমন আবাদ হয়েছিল ৬ লাখ ১২ হাজার ১৫৮ হেক্টর জমিতে। এর মধ্যে বানের পানির জলাবদ্ধতায় আক্রান্ত হয় ৯৬ হাজার ৩৮৭ হেক্টর। নষ্ট হয়েছে ৭৮ হাজার ৮২৬ হেক্টর জমি। এতে এবার মোট উৎপাদনের প্রায় ১৩ শতাংশ অর্থাৎ ৩ লাখ ১৫ হাজার ৯১৩ মেট্রিক টন চাল উৎপাদন কম হওয়ার শঙ্কা কৃষি অফিসের।

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিগত বছরগুলোর আমন ধান উৎপাদনের উদ্বৃত্ত জেলা ফেনীর শস্য ভান্ডারও এবার ঘাটতির মুখে পড়েছে। চলতি আমন মৌসুমে আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় ৪০ হাজার হেক্টর কম। এমন ঘটনা এ জনপদের প্রথম। অথচ গত ৫ বছরে জেলায় গড়ে উদ্বৃত্ত উৎপাদন হয়েছে ৪১ লাখ মেট্রিক টন চাল। এবার ৬৬ হাজার হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ৪০ হাজার হেক্টরে আবাদ হওয়ায় চাল উৎপাদনে ঘাটতির আশঙ্কা ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

এবার বন্যায় আক্রান্ত খাদ্য উদ্বৃত্ত ১০ জেলার ফসলের ঘাটতি দেশের খাদ্য নিরাপত্তায় বড় সংকট তৈরির শঙ্কা দেখছেন কৃষি বিশেষজ্ঞরা। এজন্য সরকারকে এখন থেকেই নানা উদ্যোগ নেয়ার পরামর্শ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফকির আজমল হুদা বলেন, খাদ্য ঘাটতির আমাদের যে বাস্তবতা, সেখানে ৩ মিলিয়ন মেট্রিক টন আমদানি করতে হবে। আন্তর্জাতিক বাজার আছে এবং বাংলাদেশ সরকারি এ পরিমাণ চাল আমদানি করার সক্ষমতা আছে। এটা করলে বাজারে চালের যে ঘাটতি রয়েছে সেটা লাঘব হবে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সম্প্রতি প্রকাশিত এক নিয়মিত প্রতিবেদনে উঠে এসেছে, দেশের সাম্প্রতিক বন্যায় কৃষি ও সামগ্রিক অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর