ঢাবি অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ঢাবি অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৫:১৭:১৫ পূর্বাহ্ন

ঢাবি অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত


ঢাকার সরকারি ৭ কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করেছেন।

এতে বলা হয়েছে, ঢাকার সরকারি ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনেই থাকছে এবং রেজিস্ট্রারসহ তাদের জন্য পৃথক প্রশাসনিক ব্যবস্থার সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি

গতকাল উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসসচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘সরকারি সাত কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে, যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে।’

ঢাবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেনেছে। এ প্রস্তাবের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের ইতোপূর্বে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আগামী রবিবার জরুরি সভা হতে পারে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর