বরিশালে ৭৮ জেলে আ ট ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

বরিশালে ৭৮ জেলে আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৮:৪১:৪২ পূর্বাহ্ন

বরিশালে ৭৮ জেলে আ ট ক

ছবি : সংগৃহীত


বরিশালের হিজলায় মেঘনা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ’ অভিযানে ৩০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৭ টি কাঠের বোট ও ৫০ কেজি ইলিশ মাছসহ ৭৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর ভোর হতে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হিজলা কর্তৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।  এসময় অভিযানে ওই এলাকা হতে ৩০ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল, ৭টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ কেজি মা ইলিশসহ ৭৮ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক মুহাম্মাদ নাসির উদ্দীনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, এছাড়াও আটককৃত ৭৮ জেলেকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে হিজলা থানায় হস্তান্তর করা হয়।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর