সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১০:৩৪:৫৫ পূর্বাহ্ন

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল মতিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চরওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মতিন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের বাসিন্দা। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান বলেন, গত ৫ আগস্ট থেকে আবদুল মতিন আত্মগোপনে ছিলেন। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল গ্রামের রিয়াজ ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সেদিন বিকেলে মোহাম্মদপুর র‌্যাব ক্যাম্প-২–এর সামনে মাথায় গুলি লেগে নিহত হন রিয়াজ। কিন্তু পরিবার সে খবর পায়নি। ২০ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রিয়াজের লাশের সন্ধান পান পরিবারের সদস্যরা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর