একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১১:০৮:২৪ পূর্বাহ্ন

একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন

ছবি: সংগৃহীত


তিন কন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। এবার জাদু নয়, যেন দেখালেন চমক। হ্যাঁ, রীতিমতো চমকে উঠেছে তার ভক্ত ও অনুরাগীরা। প্রথমে এর সত্যতা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও, বিষয়টি সত্যতা ও বিস্তরে খোলাসা করলেন তার মেয়ে অভিনেত্রী মুমতাজ।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তার স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তারা।

ওই বিজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে পিসি সরকারের মেয়ে মুমতাজ জানিয়েছেন, প্রেম–বিচ্ছেদে বিশ্বাসী নন তারা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই তিন বোন মালা পরাতে চান। আর সে কারণে এই বিজ্ঞাপন।

ভারতীয় গণমাধ্যম আজকালকে মুমতাজ বলেন, ‘বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি, কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তারপর সেটা আর এগোবে না- আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে ওদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।’

বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই চমকে গেছেন, এ প্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, ‘আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েছেই। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করায় বিশ্বাসী নই।’

যদি বিজ্ঞাপন দেখে হাজির হন সুপাত্রেরা, তাহলে কী হবে, এর জবাবে হাসিমুখে মুমতাজ বলেন, ‘তাহলে স্বয়ংবর সভা বসবে!’

এ অভিনেত্রী জানান, তাদের বাবা-মা দারুণ আশাবাদী। তারা জানেন বাবা-মায়ের মতো কেউ তাদের চেনেন না। ফলত তারা যা সিদ্ধান্ত নেবেন বা যাকে জামাই হিসেবে বেছে নেবেন, তারা ভালোই হবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর