টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অ ব রো ধ, যান চলাচল বন্ধ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অ ব রো ধ, যান চলাচল বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অ ব রো ধ, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টা থেকে মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

আন্দোলনকারীরা স্থানীয় তারা টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক। এটি টঙ্গীর আউচপাড়া নাইমুদ্দিন মোল্লা সড়কে অবস্থিত। কারখানাটিতে কাজ করেন প্রায় দুই হাজার শ্রমিক। কারখানাটিতে গত অক্টোবর মাসের বেতন বকেয়া। নিয়ম অনুযায়ী চলতি মাসের ৭ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় আজ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে গত কয়েক দিন কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল। আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। এরপর সকাল ৯টার দিকে দলে দলে জড়ো হন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের প্রধান হিসেবে চাকরি করেন ঢাকার উত্তরার বাসিন্দা আহনাফ হোসেন। মুঠোফোনে তিনি বলেন, ‘প্রায় ২০ মিনিট জ্যামে আটকে আছি। কখন সড়ক ছাড়বে, কোনো ঠিক নেই। সকাল সাড়ে ১০টায় অফিসে বোর্ড মিটিং বসার কথা। আমি কয়েকজন শ্রমিককে অনুরোধ করে বললাম, যেন আমার গাড়িটা ছেড়ে দেয়। কিন্তু তারা কোনো কথাই শুনছে না। নির্ধারিত সময়ের আগে অফিসে পৌঁছতে না পারলে অবস্থা বেগতিক হবে।’

শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘মূলত এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা রাস্তায় নেমেছেন। যান চলাচল বন্ধ করে দেওয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

এ বিষয়ে জানতে কারখানার মালিক আবুল হোসেন মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর