সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৪:৫২:৫৩ পূর্বাহ্ন

সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্। তিনি বলেন, তাদের নামে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে এ কথা বলেন উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় তিনি দাঁড়িয়ে আবু সাঈদের কবরে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর আবু সাঈদের রক্তের উপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তাকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

উপাচার্য বলেন, দেশের সব কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভেতরে অবস্থিত বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে, যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে।

ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান করেন উপাচার্য।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর