টাকা-স্বর্ণালংকারের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেলো দু র্বৃ ত্ত রা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

টাকা-স্বর্ণালংকারের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেলো দু র্বৃ ত্ত রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ১০:৩৫:০০ পূর্বাহ্ন

টাকা-স্বর্ণালংকারের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেলো দু র্বৃ ত্ত রা

ছবি: নিজস্ব


রাজধানীর আজিমপুরের এক বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই বাসার সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটিয়েছেন। ভুক্তভোগীর অভিযোগ, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়েছে দুর্বৃত্তরা। সঙ্গে নিয়ে গেছে শিশুটিকেও।

শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এক বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু  বলেন, ফারজানার বাসায় সাবলেট থাকেন এক নারী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাসায় আসেন। পরে তারা ফারজানার সঙ্গে বিবাদে জড়ান। এক পর্যায়ে তারা ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে চলে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।

এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ফারজানার এক সহকর্মী। ওই পোস্টে তিনি লিখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন নারী ও দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর